Monday, April 27বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

করোনার পরে চীনে হন্তা ভাইরাসের জন্ম- মৃত্যু ১

বার্তা প্রতিনিধি: এক ঘা না শুকাতে চীন আবারো নতুন একটি ভাইরাসে আক্রান্ত হতে শুরু করেছে। এটি করোনাভাইরাসের মতোই । তবে নতুন করে ‘হন্তা’ নামের একটি নতুন ভাইরাসের উৎপত্তি হয়েছে। ইতোমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারাও গেছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (২৩ মার্চ) চীনের ইউনান প্রদেশে হন্তা ভাইরাসে ওই ব্যক্তির মৃত্যু হয়। দেশটিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শেষ হওয়ার পথে। এরই মধ্যে নতুন এই ভাইরাসে একজনের মৃত্যু হলো।

চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের খবরে বলা হয়, চীনের শেনডং প্রদেশ থেকে ইউনান প্রদেশে যাওয়ার পথে একটি বাসে ওই ব্যক্তির মৃত্যু হয়। হন্তাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ওই ব্যক্তি। এ জন্য ওই বাসের বাকি ৩২ জন যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়েছে।

চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুযায়ী, করোনাভাইরাস পরিবারের অন্তর্ভূক্ত হন্তাভাইরাস। এটি ইঁদুর ও কাঠবিড়ালিদের শরীরে থাকে। এই ভাইরাসের উপশম হলো জ্বর, বমি, পেটে ব্যাথা, শুকনো কাশি ও শ্বাসপ্রশ্বাসের সমস্যা। তবে চীন করোনার মতই এই ভাইরাসের মোকাবেলা করতে পারবে বলে তাদের ধারনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *