
বার্তা প্রতিনিধি: পুলিশের অনেক তৎপরতার পর এবার ভালোবাসা দিবসে সারা দিন ঘুরিয়ে বেড়ানোর পর তিন বন্ধু মিলে ধর্ষন করেছে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে। খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনীমহল এলাকায় এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করলেও ধর্ষনের ঘটনা ভিডিও কারীকে আড়াল করার চেষ্টা করেছে পুলিশ। ধর্ষনের ভিডিও গায়েব করে দেয়া হয়েছে বলেও সূত্র জানিয়েছে। ভিকটিমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!স্থানীয় একাধিক সূত্র জানায়, গত ১৪ ফেব্র্রুয়ারী দৌলতপুরে ফুফুর বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে নিয়ে ঘুরতে বের হয় চন্দনীমহল এলাকার শাহিন (২৬) ও তার বন্ধু কাজল ও তাজুল মল্লিক। রাতে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর পর শাহিন ও তার বন্ধুরা চন্দনীমহল এলাকায় জনৈক শরিফুলের বাড়িতে রেখে রাতভর ধর্ষণ করে। শনিবার তাকে কাটাবন এলাকায় ফেলে দিয়ে যায়। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে।
রাতভর ধর্ষনের ভিডিও ধারণ করে শরিফুল। সেই ভিডিও দিয়ে মেয়েকে সে ফাঁদে ফেলার চেষ্টা করে। এই বিষয়ে সোমবার বিকালে মামলা দায়ের হয়। সেখানে শাহিন, কাজল ও তাজুলের নাম থাকলেও রহস্যজনকভাবে শরিফুলের নাম অন্তর্ভূক্ত করা হয়নি।
এ ব্যাপারে দিঘলিয়া থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জর মোর্শেদ বলেন, তিন জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। মামলা নং-৪। শাহিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে শরিফুলের বিষয়ে জানতে চাইলে তিনি প্রথমে এড়িয়ে যাবার চেষ্টা করেন। পরে বলেন, তদন্তে দেখা যাবে কে কে জড়িত রয়েছে। প্রমান পেলে শরিফুলকেও গ্রেফতার করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
সূত্র: মানবকণ্ঠ

