Wednesday, May 20বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

বিমান আকাশে উড়া অবস্থায় শিশুর জন্ম আজীবন বিনামূল্যে চড়তে পারবেন জেট এয়ারওয়েজে

বার্তা প্রতিনিধি: এ যেন এক অদ্ভুট ঘটনার জন্ম দিল ভারতের বেসরকারি এয়ারলাইন্স জেট এয়ারওয়েজে। বিমানটি আকাশে উড়া অবস্থায় এক শিশু জন্ম নিয়েছে। সৌদি আরব থেকে ভারত যাওয়ার পথে শিশুটির জন্ম হয়। ওই বিমান কর্তৃপক্ষ শিশুটির আজীবন বিনামূল্যে আকাশ ভ্রমণের সুবিধা করে দিয়েছে। তবে শিশুটি পৃথিবীতে আসার ব্যাপারটি সহজ ছিল না।

Thank you for reading this post, don't forget to subscribe!

জেট এয়ারওয়েজ বিমান কর্তৃপক্ষ সূত্র জানায়, বিমানটি তখন ৩৫ হাজার ফুট উঁচুতে। হঠাৎ করে গর্ভবতী এক নারীর নির্ধারিত সময়ের আগেই প্রসব ব্যথা শুরু হয়। বিমানে কোনো ডাক্তার না থাকায় একজন ক্রু ও এক যাত্রী নারীটিকে সাহায্যের জন্য এগিয়ে আসেন।

বিমান ক্রু ও এক যাত্রী তারা দুইজনই ছিলেন প্রশিক্ষিত নার্স। তাদের সাহায্যে প্রায় ৩৫ হাজার ফুট উঁচুতে মধ্য আকাশে জন্ম হয় শিশুটির। জেট এয়ারওয়েজের বোয়িং ৭৩৭ বিমানটি মুম্বাই পৌঁছানোর পর মা ও শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জেট এয়ারওয়েজ বোয়িং ৭৩৭ বিমান কর্তৃপক্ষ আরও জানায়, বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ আছে। সফলভাবে একটি ছেলের শিশুকে পৃথিবীতে আনতে প্রসবকাজে সহায়তার জন্য বিমানের ওই যাত্রী ও কেবিন ক্রুকে বিশেষ ধন্যবাদ জানিয়েছে জেট এয়ারওয়েজ কর্তপক্ষ।

সূত্র থেকে জানা গেছে এর আগে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৪২ হাজার ফুট উঁচুতে এক শিশুর জন্ম হয়েছিল। প্রসঙ্গত, বেশিরভাগ এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী, গর্ভবতী নারীদের গর্ভধারণের ৩৬ সপ্তাহ হওয়ার আগ পর্যন্ত তাদের বিমানে চড়তে কোনো বাধা নেই।তবে এক্ষেত্রে গর্ভবতী নারীদের ডাক্তারের স্বাক্ষরসহ একটি চিঠি দেখাতে হয় যে তাদের গর্ভধারণের কত সপ্তাহ পার হয়েছে। গর্ভপাত হওয়া মহিলাটি জানতেন না যে, নির্ধারিত সময়ের আগেই তার সন্তার জন্ম নিবে। তবে মহিলা অনেক খুশি হয়েছেন। জন্ম নেয়া শিশুটির নাম রাখার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নিবে তার পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *