Sunday, June 21বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

সারারাত নাচানাচি তারপর অসুস্থ বিপাশা

সব সময় দেখা যায় কোন সুটিং এর সময় বা গানের দৃশ্যে নাচতে হয় নায়ীকাকে। কিন্তু একটি গানের শুটিং করতে বিপাশাকে নাচতে হয়েছে অনেকক্ষন যার জন্য তিনি সারারাত ছিলে এফডিসিতে। গতকাল এফডিসিতে চলছিলো শাহিন সুমন পরিচালিত একটু প্রেম দরকার ছবির শুটিং। আগামী ২৬ মার্চ মুক্তি দেয়ার লক্ষে নির্মিত হচ্ছে ছবিটি। শাকিব খান ও বুবলী জুটি হয়ে অভিনয় করছেন এতে। সময়ের চাহিদানুয়ায়ী ছবিটিতে রাখা হয়েছে একটি আইটেম গানও। যাতে পারফর্ম করছেন বিপাশা কবির। এই গানের শুটিংয়ের জন্য রোববার সারারাত থাকতে হয়েছে শুটিংয়ে। গানের শুটিং শেষ করতে ভোর ৪টা পর্যন্ত নাচতে হয়েছে বিপাশাকে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সারারাত নেচে সকালে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন ‘খাস জমিন’ ছবির এ নায়িকা। বিপশা বলেন, ‘সন্ধা থেকে ভোর চারটা পর্যন্ত একটি গানের শুটিং করলাম। ফলে শরীর ব্যথা, জ্বর সব একসঙ্গে লেগেছে। এখন বাসায় রেস্ট নিচ্ছি। ডাক্তারের কাছ যেতে হবে। তবে কষ্ঠ হলেও শুটিং করে বেশ ভালো লেগেছে।’

একই পরিচালকের ‘ভালোবাসার রঙ’ নামের একটি ছবিতে আইটেম গানে নেচেই ক্যারিয়ার শুরু হয়েছে বিপাশার। এরপর কেটে গেছে দীর্ঘ সময়। বিপাশা এখন ঢাকাই চলচ্চিত্রের প্রতিষ্ঠিত আইটেমকন্যা। দীর্ঘ আট বছর পর আবার সেই শাহিন সুমনের সঙ্গে কাজ করলেন তিনি।

বিপাশা বলেন বলেন, ‘শাহিন সুমন ভাইয়ের সঙ্গে আট বছর পর কাজ করলাম। অভিনয় করার উদ্দেশ্য নিয়েই আমি চলচ্চিত্রে আইটেম গান শুরু করেছিলাম। সেই হিসেবে আমি সফলতাও পেয়েছি। বেশ কিছু ছবিতে আমি নায়িকা চরিত্রে অভিনয় করেছি। এখন আর আইটেম গানে সেভাবে পারফর্ম করছি না। তবে শাহিন সুমন ভাই আমার গুরু, তিনি যখন আমাকে পারফর্ম করতে বললেন, তখন আর না করতে পারিনি।আমি অসুস্থ হয়ে যাওয়ায় তা আর করা হয়নি। তবে সুস্থ হয়ে আবারো শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন বিপাশা।
সূত্র: সমকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *