Wednesday, June 24বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

গাঙ্গুলীই হচ্ছেন ভারত ক্রিকেট বোর্ডের সভাপতি আগামী বৈঠকে সিদ্ধান্ত

বার্তা প্রতিনিধি: ভারতের জাতীয় ক্রিকেট বোর্ডে এবার আমুল পরিবর্তন আনা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের পরবর্তী সভাপতি হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে পশ্চিমবঙ্গ ক্রিকেট এসোসিয়েশন তথা সিএবি সভাপতি তথা সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। যদিও তাকে কড়া টক্কর দিচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র জয়। যিনি গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে এবার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় প্রতিনিধিত্ব করবেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

গত শনিবার রাত পর্যন্ত পাওয়া খবরে, অ্যাডভান্টেজ পজিশনে সৌরভ। তার প্রথম কারণ, তিনি ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের অন্যতম। কঠিন সময়ে ‘টিম ইন্ডিয়া’র দায়িত্ব নিয়ে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিলেন। পাশাপাশি, সৌরভ দীর্ঘদিন সিএবি’র সচিব ও সভাপতি পদ সামলেছেন শক্ত হাতে। উত্তর-পূর্ব রাজ্যগুলো সরাসরি সৌরভকে সমর্থন জানিয়েছেন বলে খবর। অন্য রাজ্য সংস্থার প্রতিনিধিরাও সাবেক অধিনায়কের হয়ে ব্যাট ধরতে পারেন। তাই শেষ মুহূর্তে নাটকীয় কোনো পরিবর্তন না হলে, রবিবার সভাপতি পদের প্রার্থী হিসাবে সৌরভের নাম ঘোষণা হতে পারে।

সূত্রে জানা যায় আগামী ২৩ অক্টোবর নতুন সংবিধান মেনে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। গঠিত হবে নতুন কমিটি। ১৪ অক্টোবরের মধ্যে বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের জন্য মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। তাই রোববার মুম্বইয়ে বেসরকারিভাবে রাজ্য ক্রিকেট সংস্থার প্রতিনিধিরা বৈঠকে বসছেন।

এদিকে ক্রিকেট প্রশাসক কমিটি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তামিলনাড়ুসহ মোট আটটি রাজ্য ক্রিকেট সংস্থা বোর্ডের এজিএমে অংশ নিতে পারবে না। তাই দেখার, তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্ট্রংম্যান এন শ্রীনিবাসন নিজে বৈঠকে হাজির থাকেন কী না।

আগামী রোববারের বৈঠকেই ঠিক হবে, বোর্ডের নির্বাচনে সভাপতি সহ যুগ্মসচিব, কোষাধ্যক্ষের মতো গুরুত্বপূর্ণ পদে কারা মনোনয়ন জমা দেবেন। সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলি, গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জয় শাহ, কর্ণাটক ক্রিকেট সংস্থার প্রতিনিধি ও সাবেক ক্রিকেটার ব্রিজেশ প্যাটেলরা বৈঠকে উপস্থিত থাকবেন। এছাড়া অনুরাগ ঠাকুরের ভাই হিমাচলপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অরুণ ধুমাল, দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রজত শর্মাও বোর্ডের নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জানা গেছে।

সূত্র: নয়া দিগন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *