Wednesday, May 20বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

মডেল রাহা খান এখন ক্যাসিনো ইস্যুতে বিতর্কিত

বার্তা প্রতিনিধি: বর্তমান বাংলাদেশে অবৈধভাবে গড়ে ওঠা কাসিনোগুলোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ধরা পড়ছেন ক্যাসিনো ব্যবসায়ীরা। তাদের সঙ্গে নাম উঠে আসছে বাংলা সিনেমার কয়েকজন নায়িকার। আকার ইঙ্গিতে নাম উঠে আসে চলচ্চিত্রের নায়িকা রত্না, মিষ্টি জান্নাত, রাহা তানহা খান ও শিরিন শীলার।

Thank you for reading this post, don't forget to subscribe!

এদিকে জানা যায় তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে বিভিন্ন নায়িকা বা মডেলদের ব্যবহার করে ব্যবসা পরিচালনা করতো ক্যাসিনোর মালিক ও টেন্ডারবাজ জি কে শামীম। তবে তাদের সঙ্গে যোগাযোগ করলে আত্মপক্ষ সমর্থন করে বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছেন এইসব চিত্রনায়িকারা।

জানা যায় এই ঘটনার জন্য ঢাকাই ছবির এ নায়িকারা তাদের ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার সম্মুখীন হয়েছেন। সম্প্রতি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে রাহা তানহা খান জানান, ক্যাসিনোর কারণে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক শেষ হতে যাচ্ছে। এখন তো আমি তাকে নিয়ে এগোতে পারছি না। আমাদের রিলেশনশিপের মধ্যে ফাটল ধরেছে।

তবে সাক্ষাতকারে রাহা খান আরও বলেন, আমার মাথায় আসে না, দেশে কোনও কিছুর ইস্যু তৈরি হলে সেখানে নায়িকাদের নিয়ে টানাটানি শুরু হয়। তবে একটি কথা বলবো কোনও রকম তথ্য প্রমাণ ছাড়া কেনও নায়িকাদের নিয়ে এমন খবর তৈরি করা হয়। তাদের কেনো সম্মানহানি করা হয়। এই প্রশ্নগুলোর আজও উত্তর পেলাম না।

তবে যোগাযোগ করা হলে রাহা তানহা খান বলেন, আমাকে অনেকেই ফোন দিয়েছেন। তাদেরকেও আমি একটি কথা বলেছি যে, জি কে শামীমের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। বিশ্বাস করেন আমার এই ক্যাসিনোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। উল্টো এই ক্যাসিনোতে আমার নাম জড়িয়ে আমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের অবনতি হচ্ছে।
সূত্র: সময় সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *