Monday, April 27বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

জয়া আহসান দুই বাংলার এক জনপ্রিয় নাম

বার্তা প্রতিনিধি: এক সময় বাংলাদেশের অনেক জনপ্রিয় এখন এপার বাংলা ও ওপার বাংলায় সমান জনপ্রিয় তিনি। এই জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি বর্তমানে বাংলাদেশেই রয়েছেন। তবে পূজা উপলক্ষে ওপার বাংলার ভক্তদের সঙ্গে পূজার আনন্দ ভাগ করে নিতে ভুলেননি জয়া আহসান। তাই পূজার সময় কোনো শুটিং রাখেন নি। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে পূজার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

তবে জয়া আহসান বলেন, ‘আমার কাছে ঈদ মানে বাংলাদেশ। দুর্গাপূজা মানে কলকাতা। আগেও পূজার সময় কলকাতায় থেকেছি। এ বছর পূজার সময়টায় শুটিং নেই। তাই দুর্গাপূজা নিয়ে অনেক পরিকল্পনা করেছি।

অবিনেত্রী জয়া আহসান আরও বলেন, ‘অনেকগুলো ঢাকাই শাড়ি রয়েছে আমার। তার মধ্যে মসলিন, তাঁত, সিল্ক রয়েছে। সব উপহার পেয়েছি। সবকটাই পূজার সময় পরবো। একটাও মিস করব না। প্রতিদিন নতুন শাড়ি, পূজা পরিক্রমা, তাই চুটিয়ে প্যান্ডেল হপিং করব। দুর্গাপূজা শুধু হিন্দু বাঙালির প্রাণের উৎসব নয় বরং বাংলা এবং ভারতের সবছেয়ে বড় আনন্দ এই উৎসব সারদীয় দুর্গা পুজা । তাই আমার প্রাণ এপার-ওপার দুই বাংলা জুড়ে।

তবে এক বিশ্বস্থ সূত্রে জানা যায় সম্প্রতি কলকাতায় অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’ সিনেমায় নাম লিখিয়েছেন জয়া আহসান। এছাড়া কলকাতার সৌকর্য ঘোষাল পরিচালিত ‘ভূত পরী’ সিনেমায় অভিনয় করছেন তিনি। তবে এই মুহুত্বে বাংলাদেশের কোন ছবি বা নাটকে কোন অভিনয় আছে কিনা এই ব্যাপারে জয়া আহসান কোন কিছু জানাননি। তবে জানা যায় আগামী মাস থেকে তিনি দুই বাংলায় ব্যাস্ত থাকবেন।

সূত্র: ডিইলি ঢাকা নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *