Monday, April 27বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

বয়স যখন ১৫ বছরে তখন ডেমি মুরকে তার মা প্রথম বিক্রি করেন ৫শত ডলারে

বার্তা প্রতিনিধি: অনেক অজানা কাহিনি আছে যেগুলো পৃড়াদায়ক। জানা যায় মাত্র ১৫ বছর বয়সে ধর্ষিত হয়েছিলেন ডেমি মুর। তাও আবার মায়ের এক পরিচিতর হাতেই। স্কুল থেকে বাড়ি ফিরে জানতে পেরেছিলেন মাত্র ৫০০ ডলারের বিনিময়ে তাকে বিক্রি করে দিয়েছেন মা। বাড়িতে থাকা ওই অপরিচিত ব্যক্তি কিশোরীকে ব্যঙ্গ করে জিজ্ঞেস করেছিলেন, কেমন লাগছে এ কথা শুনে যে তোমার মা তোমায় বিক্রি করে দিয়েছেন?

Thank you for reading this post, don't forget to subscribe!

সেই পনেরোর ডেমি মুর কিশোরী আজ ৫৬-র পরিণত নারী। নানান বাধা-বিপত্তির সম্মুখীন হয়েও খ্যাতির শীর্ষে পৌঁছেছেন তিনি। বিশ্বের প্রথম সারির তারকাদের মধ্যে তিনি একজন। তিনি হলিউড স্টার। আমেরিকান এই তারকা তার সুদৃঢ় অভিনয়ের জন্য ইতিমধ্যেই পেয়েছেন নামকরা নানান পুরস্কার। শুধু অ্যাওয়ার্ড নয়, অভিনেত্রীর ছবির তালিকাও সুবিশাল। আর পর্দার মতো বাস্তবেও তার জীবন ছিল যথেষ্ট রঙিন।

বিশ্ব জয়ের পাশাপাশি বিষাদই বেশি। কিশোরী বয়সেই জীবনের নানা ওঠাপড়া দেখেছেন তিনি। স্কুল ছেড়ে আসতে হয়েছিল অভিনয় জগতে। মায়ের বাড়ি থেকে বেরিয়ে কৈশরেই নিজের রাস্তা নিজেকে দেখে নিতে হয়েছিল। অসংখ্য সম্পর্কে জড়িয়ে গিয়েছিলেন একসময়। সর্বনাশা ড্রাগের নেশাও ধরেছিলেন খুব অল্প বয়সেই। জীবনের অনেকটা সময় জুড়ে ছিল মানসিক অবসাদও। কিশোরী বয়সেই জেনেছিলেন যাকে বাবা বলে ভাবেন তিনি তার জন্মদাতা নন। ডেমির কথায়, একসময় মনে হয়েছিল আমার জন্ম হোক এটাই কেউ চায়নি।

ডেমি মুর এতদিন জীবনের এ সব অভিজ্ঞতা কাউকে জানতে দেননি। তবে সম্প্রতি ইউএস-এর একটি টেলিভিশন শো ‘গুডমর্নিং আমেরিকা’-তে এসেছিলেন ডেমি মুর। সেখানেই অভিনেত্রীর স্মৃতিকথা থেকে বেশ কিছু অংশ পড়ে শোনান সঞ্চালক। এত বছর পরেও নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা অন্যের মুখে শুনে শিউরে ওঠেন ডেমি। বলেন, ছোট্ট বয়সেই চরম অপমান আর লাঞ্ছনার শিকার হয়েছিলাম। ধর্ষিত হয়েছিলাম। লোকটাকে বাড়িতে ঢোকার সুযোগ আমার মা-ই করে দিয়েছিলেন। সবটা জানতেন উনি।

সূত্র : দ্য গার্ডিয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *