Monday, April 27বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

শাহরুক মেয়ে সুহানা আবারো ভাইরাল জগতে

শেখ আবীর, বার্তা প্রতিনিধি: বাবা বিখ্যাত নায়ক আর তার তারকা সন্তান। শাহরুখ খানের মেয়ে সুহানা বলিউডের প্রথম সারির ফ্যাশন সচেতন। এ ব্যাপারে ইন্ডাস্ট্রির অধিকাংশেরই কোনও সন্দেহ নেই। ভোগ ম্যাগাজিনের কভার গার্ল হওয়ার পর নাকি আরও ফ্যাশন সচেতন হয়েছেন সুহানা।

Thank you for reading this post, don't forget to subscribe!

ফ্যাশন জগতের খ্যাত সুহানা গত ২২মে ১৯ বছরে পা দিলেন। জন্মদিনের পরেই তার নতুন একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে অফ শোল্ডার পোশাকে দেখা যাচ্ছে সুহানাকে। কানে বড় রিং, হাতে ঘড়ি—সব মিলিয়ে ধীরে ধীরে ফ্যাশনের নতুন এক সংজ্ঞা তিনি তৈরি করছেন বলে মনে করেন সিনে মহলের বহু সদস্য।

তবে সুহানার বলিউড অভিষেক নিয়েও কৌতূহল রয়েছে অনুরাগীদের। শাহরুখের বড় ছেলে আরিয়ান সম্ভবত কর্ণ জোহরের সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করবেন। তবে সুহানা ফিল্ম ইন্ডাস্ট্রিতেই কেরিয়ার তৈরি করবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।

জানা যায় সুহানা ইতোমধ্যেই শাহরুখের শেষ ছবি ‘জিরো’তে ক্যামেরার পিছনে কাজ করেছেন। নিয়মিত মঞ্চে অভিনয়ও করেন। তবে পড়াশোনা শেষ না করা পর্যন্ত সম্ভবত পেশাদার হিসেবে কাজ করবেন না তিনি। তবে সুহান ভক্তরা চান তিনি নিয়মিত এই জগতে আসুক।

সূত্র: কালের কন্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *