Monday, April 27বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

ছাত্রলীগ সভাপতি বললেন ছাত্রলীগ বীর সৈনিকের মতো শেখ হাসিনার পাশে থাকবে

বার্তা প্রতিনিধি: অন্যান্য অঙ্গ সংগঠনের মত বাংলাদেশ ছাত্রলীগ ও জাতীয় শোক দিবশ পালন করেছে। বাংলাদেশে ছাত্রলীগ শেখ হাসিনার চলার পথকে মসৃণ রাখতে প্রয়োজনে বুকের রক্ত ঢেলে দিতে প্রস্তুত বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। তিনি বলেন, এ দেশে যেমন অনেক বীর সন্তানের জন্ম হয়েছে তেমনি অনেক বিশ্বাসঘাতকেরও জন্ম হয়েছে। কিন্তু ভয় নেই- বাংলাদেশ ছাত্রলীগ বীর সৈনিকের মতো শেখ হাসিনার পাশে থেকে তাঁর চলার পথকে মসৃণ রাখবে। প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেবে তাঁর জন্য।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ শনিবার (৩১ আগস্ট) গণভবনে ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছত্রলীগ সভাপতি শোভন বলেন, স্বপ্নের বাংলাদেশ গড়তে ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে নিজ নিজ জায়গা থেকে কাজ করে যেতে হবে।

শোভন বলেন, বঙ্গবন্ধুকে ধারণ করতে হলে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ করে যেতে হবে। দেশরত্ন শেখ হাসিনা পিতার স্বপ্ন পূরণ করতে বাংলাদেশকে সোনার বাংলা বানাতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। কিন্তু এটা শুধু তাঁর একার কাজ নয়। আগামীর বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তরুণদেরকেও পাশে দাঁড়াতে হবে।

ছাত্রলীগ সভাপতি আরও বলেন, যে বাংলাদেশকে স্বাধীনতার সূর্য দেখিয়েছেন বঙ্গবন্ধু, সেই দেশকে শেখ হাসিনার নেতৃত্বে গড়ে তুলতে হবে।

তবে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন; ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান হৃদয় এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদ।

গনভবনে ছাত্রলেগের আয়োজনে এ সময় ছাত্রলীগের সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র: মানবকণ্ঠ/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *