Monday, April 27বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

নারায়ণগঞ্জের মাদ্রাসা ছাত্রীকে রাতভর ধর্ষন থানায় মামলা

বার্তা প্রতিনিধি: এত কিছু আর আইন তার পরও ধর্ষনের মত জগন্য কাজ বেড়েই চলছে। এবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক মাদরাসা ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। খড়িয়া মাদরাসার ছাত্রী ওই কিশোরীকে রাতভর একটি ঘরে আটকে রেখে রাতভর ধর্ষণ করা হয়েছে। এ ব্যাপারে ধর্ষিতার মা গত ২২ জুন একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ধর্ষক রাকিবকে আটক করেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

তদন্তকারী পুলিশ জানায়, তার স্বামী প্রবাসে থাকেন এবং মেয়ে খড়িয়া মাদরাসার ছাত্রী। তারা আড়াইহাজার নাগেরচরে ভাড়া বাসায় থাকেন। একই বাড়ীতে ভাড়া থাকে ধর্ষক রাকিব (১৯) ও তার পরিবার। রাকিব প্রায় সময় ছাত্রীটিকে মাদরাসায় যাতায়তের পথে উত্যক্ত করতো।

ধর্ষক রাকিব গত ২১ জুন রাতে মেয়েটিকে ফুসলিয়ে তার ঘরে নিয়ে যায়। তার বাসা সেদিন ফাঁকা ছিল। ওই বাসায় রাতভর তাকে আটকে রেখে তাকে জোরপূর্বক কয়েকবার ধর্ষণ করে। ভোর বেলা ধর্ষিতা কৌশলে রাকিবের ঘর থেকে বের হয়ে বাসায় গিয়ে তার মাকে সব খুলে বলে।

মেয়ের সব কথা শুনে ধর্ষিতার মা বাদী হয়ে রাকিবকে একমাত্র আসামী করে শনিবার রাতে থানায় একটি ধর্ষন মামলাটি দায়ের করেন। পুলিশ জানিয়েছেন রাকিবকে আটকের জন্য কয়েকবার অভিযান চালানো হলেও তাকে এখনো ধরতে পারেনি, তবে অভিযান অব্যাহত থাকবে বলে যানান পুলিশ কর্মকর্তা।

সূত্র: নয়াদিগন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *