Saturday, May 9বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

১৮ বছর ধরে বিভিন্ন নারী ও শিশুকে ধর্ষন করেছেন দক্ষিনখান মসজিদের ঈমাম

বার্তা প্রতিনিধি: কমছেনা প্রতারনা কমছেনা ভয় দেখানো। এত কিছুর পরও কেন এত প্রতারনা। বাংলাদেশের রাজধানীর দক্ষিণখানের একটি মসজিদের ইমাম গত ১৮ বছর ধরে জিনের ভয় দেখিয়ে একাধিক নারী ও শিশুকে ধর্ষণ এবং বলাৎকারের ঘটনায় তাকে আটক করেছে র‌্যাব-১ উপ-পরিচালক। আটককৃত ওই ইমামের নাম মাওলানা ইদ্রিস আহমেদ।

Thank you for reading this post, don't forget to subscribe!

গত সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মো. সারোয়ার বিন কাশেম এসব তথ্য জানান ।

সারোয়ার বিন কাশেম আরো জানান, ইদ্রিস দক্ষিণখানের একটি মসজিদের ইমাম। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় প্রায় ১৮ বছর ধরে শিক্ষকতা করে আসছে। ইদ্রিসের বিরুদ্ধে চার-পাঁচ জন নারীকে ধর্ষণ ও ১০-১২ কিশোরকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। জিনের ভয় দেখিয়ে তিনি এসব অপকর্ম করে আসছিলেন।

সারোয়ার বিন কাশেম আরো বলেন, ইদ্রিস জিনের ভয় দেখিয়ে নারীদের ধর্ষণ করতো। তিনি তার মসজিদ ও মাদরাসার খাদেম ও ছাত্রদের জোরপূর্বক বলাৎকার করতো। এসব মোবাইলে ধারণ করতো এবং কাউকে না বলার জন্য জিনের হুমকি দিতো।

মাওলানা ইদ্রিসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো স্বীকার করেছে। দক্ষিণখান থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা লে. কর্নেল মো. সারোয়ার বিন কাশেম। তবে আর কত এভাবে চলবে তার কি কোন শেষ আছে বলে মনে হয়না সাধারন আম জনতার।

সূত্র: মানবকণ্ঠ/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *