Saturday, May 9বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

যুবতীসহ পুলিশ কনস্টেবলকে আটক করেছে বেনাপোল পুলিশ

বার্তা প্রতিনিধি: গতকাল যশোর বেনাপোলের একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ কনস্টেবলকে অনৈতিক কার্যকলাপের অভিযোগে এক যুবতীসহ আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যার সময় তাদের আটক করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

তবে আটককৃত ওই পুলিশের নাম রবিউল ইসলাম। সে নাভারন হাইওয়ে পুলিশের কনস্টেবল। আটক যুবতীর নাম মীম (২৫)। সে বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রামের মিজানুর এর মেয়ে এবং পিমাসিস নামে একটি সিকিউরিটি কোম্পানির বেনাপোল বন্দরের নিরাপত্তা প্রহরী।

এদিকে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাজারের সানসিটি নামে একটি হোটেলে অভিযান চালানো হয়। সেখানে একটি কক্ষের ভেতর নাভারন হাইওয়ে পুলিশ কনস্টেবল রবিউল ইসলাম এবং বেনাপোল চেকপোস্টের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে কর্তব্যরত পিমাসিস নামে একটি সিকিউরিটি কোম্পানির মহিলা নিরাপত্তা প্রহরী মীম নামে এক যুবতীকে আটক করা হয়।

তবে স্থানীয়রা জানায়, মীম স্বামী পরিত্যক্তা। তার একটি ৪ বছরের মেয়ে আছে। তার পৈত্রিক বাড়ি যশোর পুলের হাট। সে বেনাপোলে গাজিপুর এলাকায় ভাড়া থাকে।

পোর্ট থানার এস আই আব্দুল লতিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি এবং আমার থানার এএসআই শরিফুল তাদের সানসিটি নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে তাদের হাতে-নাতে আটক করি।

আটকের পর এ ব্যাপারে নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ এস আই রফিকুল ইসলাম বলেন, আমি বিষয়টি এসপি স্যারকে অবগত করেছি। তাকে আপাতত বরখাস্ত করা হবে।

সূত্র: মানবকণ্ঠ/

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *