
বার্তা প্রতিনিধি: থেমে নেই সড়ক দুর্ঘনা যার মাধ্যমে প্রান যায় অনেকের। আজ শুত্রুবার নাটোরের গুরুদাসপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ১১জন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কাছিকাটা ১০নং ব্রিজ এলাকা সন্নিকটে এই দুর্ঘটনা ঘটে।
Thank you for reading this post, don't forget to subscribe!নাটরের বনপাড়া হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা শ্রমিকবাহী একটি পিকআপ গুরুদাসপুরের নয়াবাজারের উদ্দেশ্য যাচ্ছিল। পিকআপটি কাছিকাটা রানীনগর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটি ছিটকে রাস্তার পাশে নীচে পড়লে হতাহতের ঘটনা ঘটে।
তবে বনপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আকতার হামিদ খাঁন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করে। নিহতদের মর্গে রাখা হয়েছে।
এদিকে নিহতরা হলেন সিরাজগঞ্জের তাড়াশের রুহুল আমীন এবং আব্দুল কাদের। অপর নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে পরিচয় নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন ভারপ্রাপাপ্ত কর্মকর্তা।
সূত্র: বিডি প্রতিদিন

