Saturday, May 9বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনতে রাশিয়া এবার ইরানকে প্রস্তাব পাঠিয়েছে

বার্তা প্রতিনিধি: বিশ্বের শক্তিধর ইরানকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার প্রস্তাব দিয়েছে রাশিয়া।

Thank you for reading this post, don't forget to subscribe!

গত বৃহস্পতিবার রুশ সংসদের নিম্নকক্ষ দুমার প্রতিরক্ষা বিষয়ক কমিটির উপ-প্রধান আলেকজান্ডার শেরিন ইরানকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার প্রস্তাব দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি জোরদারের পাশাপাশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনার কথা জানিয়েছে। এ অবস্থায় ইরানের উচিত এস-৪০০ কেনার বিষয়টি বিবেচনা করা।

তবে রুশ বার্তাসংস্থা রিয়া নোভস্তি-কে দেয়া এক সাক্ষাৎকারে আলেকজান্ডার শেরিন এ মন্তব্য করেন।

শেরিন আরো বলেন, আমি মনে করি বর্তমান পরিস্থিতিতে ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এস-৪০০ কেনা উচিত। এ পদক্ষেপে ইরানের নিরাপত্তা নিশ্চিত করবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও ২০১৭ সালে তুরস্ক রাশিয়া থেকে এস-৪০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয়ের চুক্তি করে। আগামী জুলাই মাসে রাশিয়ার থেকে গ্রহণ করবে তুরস্ক। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে কয়েকমাস ধরেই টানাপড়েন চলছে।

কোন কথাই না ভেবে এর মধ্যে তুরস্কের পর ইরানের কাছে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি বিক্রি করার প্রস্তাব দিল রাশিয়া। তবে রাশিয়ার এই উদ্যেগকে হিংসাত্বক বলে মনে করেন ট্রাম্প।

সূত্র: মানবকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *