Wednesday, June 24বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

ট্রাম্পের হুশিয়ারী ইরান ভূল করছে

বার্তা প্রতিনিধি: ক্ষমতার অপব্যবহার করে ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের আর কিউ-ফোর গ্লোবাল হক ড্রোন গুলি করে ভূপাতিত করার ঘটনায় ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি বলেছেন, ‘ইরান চরম ভুল করেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

গত শুক্রবার (২১ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এমনটাই জানিয়েছে। খবরে বলা হয়, আন্তর্জাতিক আকাশসীমায় যুক্তরাষ্ট্রের ড্রোন গুলি করে ভূপাতিত করার খবর নিশ্চিত করার পরই প্রেসিডেন্ট ট্রাম্প এই হুঁশিয়ারি দেন।

এর আগের সপ্তাহে হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারের ওপর হামলার পর থেকে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে।

গত বৃহস্পতিবার ইরানের রেভলুশনারি গার্ড দাবি করে, তারা ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের আর কিউ-ফোর গ্লোবাল হক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

তবে ইরানের টেলিভিশনে প্রচারিত এক ভাষণে রেভলুশনারি গার্ডের কমান্ডার জেনারেল হোসেন সালামী বলেন, ‘আমাদের সীমান্ত রেখা হচ্ছে লাল দাগ। এই দাগ লঙ্ঘন করে যারা অতিক্রম করার চেষ্টা করবে তাদের মোকাবেলা করা হবে।

এদেকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড, ইরানের এই দাবি প্রত্যাখ্যান করেছে। দেশটির মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান এক বিবৃতিতে জানান, আন্তর্জাতিক আকাশ সীমায় যুক্তরাষ্ট্রের নজরদারির ওপর এই হামলা ছিল একেবারে অনর্থক।

তবে এই ড্রোন হরমুজ প্রণালীর ওপর নজর রাখছিল। এ সময় ভূমি থেকে আকাশে নিক্ষেপ যোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে এটিকে ভূপাতিত করা হয় বলেন তিনি।

সূত্র: মানবকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *