Saturday, July 4বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট

বার্তা প্রতিনিধি: গতকাল বিকেলে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতালে থাকা রুগেদের এদকি ওদিক ছুটাছুটি করতে দেখা যায়। হাসপাতালে থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে পড়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০ মিনিটে এ আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Thank you for reading this post, don't forget to subscribe!

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের অপারেটর শাহাদাত হোসেন জানান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় স্টোর রুমে এ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট। তবে, আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খরব পাওয়া যায়নি। তবে কি কারনে অাগুন লাগতে পারে তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। ইলেক্ট্রিক শটসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনেকের ধারনা। ষ্টোররুমে আগুন লাগার কারনে ওষধপত্র ও রুগিদের সরঞ্জামের ক্ষতি হওয়ার মম্ভাবনা রয়েছে বলে জানান ফায়ার সার্ভিস।

সূত্র: মানবকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *