Sunday, July 5বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

দুর্ণিতির অভিযোগে সিবিএ নেতার গাড়ী আটক

বার্তা প্রতিনিধি: সিবিএ নেতার বিরুদ্ধে দুর্ণিতির অভিযোগ উঠেছে। এরই ধারাবাহিকতায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সিবিএ সভাপতি জহিরুল ইসলাম চৌধুরীর অবৈধ দখলে থাকা একটি সরকারি গাড়ি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল পিডিবি কর্তৃপক্ষ দুদকের কাছে গাড়িটি হস্তান্তর করে। দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরীর নির্দেশে পিডিবি কর্তৃপক্ষ সাদা রঙের পাজেরো জিপ (সিলেট-ঘ-০২-০০৩৩) দুদকের প্রধান কার্যালয়ের সামনে উপস্থাপন করে। জানা গেছে, ২০০৯ সাল থেকে গাড়িটি সিবিএ সভাপতি, সাবেক সহকারী হিসাবরক্ষক জহিরুল ইসলাম চৌধুরীর দখলে ছিল এবং দৈনিক ১৫ লিটার জ্বালানি তেল হিসেবে মাসিক ২৯ হাজার ২৫০ টাকা গাড়িটির পেছনে খরচ হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

গত ১০ বছরে জ্বালানি বাবদ গাড়িটিতে খরচ হয়েছে ৩৫ লাখ ১০ হাজার টাকা। এ ছাড়া গাড়িচালকের বেতন ও ওভারটাইম বাবদ প্রায় ৪০ লাখ টাকা এবং মেরামত ও আনুষঙ্গিক খরচসহ গত ১০ বছরে সর্বমোট প্রায় ১ কোটি টাকা গাড়িটির জন্য ব্যয় করা হয়েছে। এ নিয়ে গত দুই দিনে দুদকের হস্তক্ষেপে পিডিবির দুটি মূল্যবান গাড়ি সিবিএর অবৈধ দখল থেকে উদ্ধার করা হলো। এ প্রসঙ্গে দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, এ ঘটনা অবশ্যই সরকারি আর্থিক ক্ষতিসাধন, যা দুদক আইনে অপরাধ। তবে তার সব কিছু খতিয়ে দেখছে দুদক এবং প্রমান পেলে ব্যাবস্থা নেবেন বলে জানান তারা।

সূত্র: বিডি প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *