Saturday, June 13বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

সংসদীয় স্থায়ী কমিটিতে সাবেক রেলপথ মন্ত্রী ও সংসদ সদস্য মমতাজ

বার্তা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ পরবর্তী স্থায়ী কমিটিকে ঢেলে সাজানো হয়েছে।কন্ঠশিল্পি মমতাজ ও সংসদীয় কমিটিতে ঠাই পেয়েছেন। তার সঙ্গে সংসদীয় আরেক কমিটিতে ঠাই হয়েছে সাবেক রেল মন্ত্রী মুজিবুল হকের। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশনে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন স্থায়ী কমিটিগুলো গঠনের প্রস্তাব করলে তা কন্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়। এ নিয়ে একাদশ জাতীয় সংসদে মোট ৪৩টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হলো। অধ্যাপক আলী আশরাফকে সভাপতি করে সরকারি প্রতিশ্রুতি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- দবিরুল ইসলাম, মুজিবুল হক, মইন উদ্দিন খান বাদল, মেজর (অব.) আবদুল মান্নান ও ফখরুল ইমাম।

Thank you for reading this post, don't forget to subscribe!

সিমিন হোসেন রিমিকে সভাপতি করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- প্রতিমন্ত্রী কে এম খালিদ, মমতাজ বেগম, আসাদুজ্জামান নূর, কাজী কেরামত আলী, সাগুফতা ইয়াসমীন এমিলি, অসীম কুমার উকিল। আ ফ ম রুহুল হককে সভাপতি করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- হুইপ ইকবালুর রহিম, ডা. হাবিবে মিল্লাত, শফিকুল আজম খান, নিজাম উদ্দিন হাজারী, মোজাফফর হোসেন, আক্তারুজ্জামান বাবু।

এ কে এম রহমতুল্লাহকে সভাপতি করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মন্ত্রী, প্রতিমন্ত্রী, রেদওয়ান আহমেদ তৌফিক, ফাহমি গোলন্দাজ বাবেল, আহমেদ ফিরোজ কবীর ও নুরুল আমিন। হাফেজ রুহুল আমীন মাদানীকে সভাপতি করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- নজিবুল বশর মাইজভান্ডারী, শওকত হাচানুর রহমান রিমন, মনোরঞ্জন শীল গোপাল, মাহমুদ উস সামাদ চৌধুরী, ইলিয়াস উদ্দিন মোল্লাহ ও এইচ এম ইব্রাহীম। তবে মাননীয় প্রধান মন্ত্রীর দুরদর্শীতার পরিচয় এবার মন্ত্রনালয়কে আরো বেগবান করবে বলে সকলের বিশ্বাস। সূত্র। বাংলালাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *