
বার্তা প্রতিনিধি: সততা আর দক্ষতার পুরুস্কার হিসেবে টানা তৃতীয়বারের মতো জাতীয় সংসদে উপনেতার দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রবীণ রাজনীতিক সৈয়দা সাজেদা চৌধুরী। সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ সংক্রান্ত আদেশ জারি করেছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দা সাজেদা চৌধুরী ফরিদপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর সাজেদা চৌধুরীকে সংসদ উপনেতা করা হয়। এর পর দশম সংসদেও তিনি উপনেতার দায়িত্ব পান।
১৯৫৬ সাল থেকে সাজেদা চৌধুরী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ১৯৬৯–১৯৭৫ সময়কালে তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে কলকাতা গোবরা নার্সিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন তিনি। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭২-১৯৭৫ সময়কালে বাংলাদেশ নারী পুনর্বাসন বোর্ডের পরিচালক, ১৯৭২-১৯৭৬ সময়কালে বাংলাদেশ গার্ল গাইডের ন্যাশনাল কমিশনার এবং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর ১৯৭৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ১৯৯২ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি তার দায়িত্ব পালনে সকালের সহযোগীতা কামনা করনে।
সূত্র: মানবকণ্ঠ

