Saturday, July 4বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

সৈয়দ আশ্রাফের বোন লিপি সংসদ সদস্য নির্বাচিত

বার্তা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কিশোরগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত এমপি সৈয়দ আশ্রাফ মৃতবরন করায় তার আসনটি শুন্য হয়ে যায়। পরে তার আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান তার বোন ডা: সৈয়দা জাকিয়া নুর লিপি। পরে বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট ভোট বর্জন করায় এ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। ডা. লিপি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন। রোববার বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

এদিকে গণতন্ত্রী পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. মোস্তাইন বিল্লাহ মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এছাড়া বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট ভোট বর্জন করায় এ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কিশোরগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত এমপি সৈয়দ আশ্রাফ মৃতবরন করায় তার আসনটি শুন্য হয়ে যায়। পরে তার আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান তার বোন ডা: সৈয়দা জাকিয়া নুর লিপি। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জন প্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ৩ জানুয়ারি নতুন সংসদের শপথ অনুষ্ঠানের দিন রাতে ক্যান্সারে আক্রান্ত হয়ে থাইল্যন্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে এ আসনে পুনঃনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি এ আসনে ভোটগ্রহণ করার কথা ছিল। প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে জনগনের প্রত্যাশা করেছিলেন যা তারই প্রতিফলন এটি।
সূত্র: মানবকণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *