Saturday, July 4বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

একজন প্রেসিডেন্টকে পণ্য তারকা ভেবে তুলকালাম কান্ড করল ইন্টারনেটে

বার্তা প্রতিনিধি: কোন রকম চেন্তা না করেই একজন্ খ্যাতিমানকে অন্ধাকার জগতে আনাটা যুক্তিযুক্ত নয়। তাই চোখও ধোঁকা দিতে পারে। দেখার যে সব সত্যি, তা কিন্তু নাও হতে পারে। ক্রোয়েশিয়ার মহিলা প্রেসিডেন্ট কোলিন্ডা গ্রাবার কিটারোভিচের বিকিনি পরা একটি ছবিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে এভাবেই। কিন্তু আদৌ কি তাই? ইন্টারনেটে ভাইরাল হওয়া ছবিটির জেরে ইতিমধ্যেই ‘হটেস্ট প্রেসিডেন্ট’ তকমাও পেয়ে গেছেন ক্রোয়েশিয়ার নারী প্রেসিডেন্ট। তবে, ওই বিকিনি ছবি সামনে আসার পর সামনে এসেছে আরেকটি তথ্যও। ক্রোয়েশিয়ার নারী প্রেসিডেন্টকে ‘হটেস্ট’ বানিয়েছে যে ছবি, তা আসলে কিন্তু তাঁর নয়!

Thank you for reading this post, don't forget to subscribe!

হুবহু এক দেখতে অন্য দুই নারীর সঙ্গে গুলিয়ে ফেলেই গণ্ডগোল হয়েছে নেট দুনিয়ায়। যে দুটি ছবি সামনে এসেছে, সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, একজন হচ্ছেন কোকো অস্টিন। তিনি এক র‍্যাপ শিল্পীর স্ত্রী। অপরজন এক অ্যাডাল্ট ফিল্মস্টার। পর্ন তারকা।

তবে তথ্য যাই বলুক, ইন্টারনেটে এই দুই নারীর সমুদ্রসৈকতে বিকিনি পরা ছবি দেখেই ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট ভেবে পাগল অনেক নেটিজেনই। ২০১৫-এ ক্রোয়েশিয়ায় নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছেন কনজারভেটিভ পার্টির সদস্য কোলিন্ডা।

তবে সুন্দরী এই ক্রোয়েশিয়ান প্রেসিডেন্টকে নিয়ে ‘আদিখ্যেতার’ শেষ নেই সে দেশে। তিনি কী পরছেন, কী খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, সব কিছুই মিডিয়ার নখদর্পণে। তাতে বিশেষ আপত্তিও নেই ৪৭ বছরের নতুন প্রেসিডেন্টের। জেকভ কিটারোভিচকে বিয়ে করে সুখে সংসারও করছেন তিনি। তিনি তার দুই সন্তানকে নিয়েই আছেন । তবে বিষয়টি ভাইরাল হওয়ার পর তেমন কোন প্রতিিক্রয়া দেখা যায়নি বলে জানা গেছে। সূত্র: কালের কন্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *