Wednesday, June 24বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

আজ বিক্ষোব মিছিল করেছে বিএনপি

বার্তা প্রতিনিধি: কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলটি। আজ মঙ্গলবার দুপুর ১টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ফকিরাপুল হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে রিজভী বলেন, ‘২৯ ডিসেম্বর পুলিশকে দিয়ে জনগণের ভোট লুট করিয়ে এখন প্রধানমন্ত্রী তাদের পদক দিচ্ছেন। জাতি, জনগণ, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের সঙ্গে প্রধানমন্ত্রীর এটি শ্রেষ্ঠ তামাশা।’

দেশ এখন আদিম অন্ধকারে নিমজ্জিত উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‌‘চারিদিকে ভীতি ও শঙ্কা আসন গেড়ে বসেছে। দেশকে নিরঙ্কুশভাবে হাতের কব্জায় নিতেই ভোট ডাকাতির নির্বাচন করা হয়েছে, আর সেজন্যই দেশের বিপুল জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে কয়েক মাস আগে মিথ্যা মামলায় আটক করে কারাগারে রাখা হয়েছে।’

খালেদা জিয়া চরম অবিচার ও প্রতিহিংসার শিকার মন্তব্য করে অবিলম্বে বেগম জিয়াসহ সকল রাজবন্দীর নি:শর্ত মুক্তির দাবি জানান রিজভী।

মিছিলে ঢাকা মহানগর যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী অংশ নেন। বিএনপির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন জানান, নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে সোচ্চার কন্ঠে শ্লোগানে শ্লোগানে রাজপথ প্রকম্পিত করেন। তবে কোন সহিংতা ছাড়াই শান্তিপূর্ন ভাবে এই বিক্ষোব মিছিল শেষ হয়।

সুত্র: আামাদের সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *