Wednesday, June 24বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

ভূঁয়া প্রশ্ন ফাঁসের অভিযোগ গ্রেফতার ২জন

শাকিল আহমেদ: আবারো প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া গেছে। নাটোরের গুরুদাসপুর থেকে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-০৫। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

গ্রেপ্তারকৃতরা হলেন- গুরুদাসপুর উপজেলার মশিন্দা চরপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে আবু তাহের (১৮) এবং একই উপজেলার মশিন্দা মাছপাড়া গ্রামের সাইদুর ইসলামের ছেলে শিহাব উদ্দিন (২২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব নাটোর ক্যাম্পের কমান্ডার যায়েদ শাহরীয়ার জানান, গ্রেপ্তারকৃত দুজন ছদ্ম নাম ব্যবহার করে আরিফ রাজ বিডি থেকে এবং এসএসসির ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে ভূয়া প্রশ্ন সরবরাহ করেছিল। তার সাত পরীক্ষার্থীর কাছে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে টাকা নেয়। পরে প্রযুক্তির সাহায্যে এই ফেসবুক আইডি ও মেসেঞ্জার গ্রুপের সন্ধান পাওয়া যায় র‌্যাব।

এর পরিপ্রেক্ষিতে সোমবার রাত সাড়ে ১১টার দিকে গুরুদাসপুর উপজেলার মশিন্দা উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র প্রদানের ফেসবুক ও মেসেঞ্জারের ২১৯টি স্ক্রিন শর্ট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় র‌্যাবের পক্ষ থেকে আজ মঙ্গলবার সকালে মামলা করা হয়েছে। পাশাপাশি তাদের গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কমান্ডার যায়েদ শাহরীয়ার। তাদের আইনি হেফাজতে রাখা হয়েছে বলে জানান কর্মকর্তারা। আরো কেউ তাদের সাথে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে আইন শৃংখলা বাহীনি।
সুত্র: আামাদের সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *