Wednesday, June 24বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

প্লাষ্টিকের চালে বাজার সয়লাব

শাকিল আহমেদ: আমরা কি খাচ্ছি তা কেউ কখনো জানিনা। বিশ্বাস করে যাখাই তা হয়তো ঠিক। কিন্তু তার মাঝেও আছে বেজাল। এবার খোদ চালে বেজাল ধরা পড়ল গাইবান্দা শহর এলাকার বাসিন্দা রনি মিয়ার কাছে। শহরের নতুন বাজার থেকে চাল কিনে রান্না বসানোর আগ মুহূর্ত সেই চাল নিয়ে সন্দেহ হয় তার। যেমন ভাবা, তেমনি কাজ। চুলায় রান্নায় না বসিয়ে সেগুলো নিয়ে সোজা সদর থানায় নিয়ে হাজির হন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

চালগুলো দেখতে প্লাস্টিক সাদৃশ্য মনে করে পুলিশকে বিষয়টি দেখান রনি মিয়া। পুলিশ ভালো করে পর্যবেক্ষণ করার পর তাদেরও চালগুলো নিয়ে সন্দেহ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার সরকারকে বিষয়টি জানায় পুলিশ।

আজ সোমবার দুপুরে শহরের নতুন বাজার চালের আড়তে অভিযান চালিয়ে ‘নোমান মিয়ার চালের দোকান’ থেকে দেড় বস্তা প্লাস্টিক সাদৃশ্য চাল জব্দ করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, সকালে রনি মিয়া নামের এক ব্যক্তি তার বাড়িতে ভাত রান্না করতে গিয়ে প্লাস্টিক সাদৃশ্য চাল লক্ষ্য করেন। তিনি সেই চাল রান্নায় না চড়ায়ে সেগুলো নিয়ে সদর থানায় হাজির হন।

ওসি বলেন, ‘আমরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি সঙ্গে সঙ্গে এ বিষয়ে অভিযান পরিচালনার নির্দেশ। তার নেতৃত্বে অভিযান পরিচলনা করে ব্যবসায়ী নোমান মিয়ার দোকান থেকে দেড় বস্তা প্লাস্টি সাদৃশ্য চাল জব্দ করা হয়। এ পুলিশ ওই চালের খোঁজে বাজারের কয়েকটি দোকানে অভিযান চালায়। নোমান মিয়ার দোকান সিলগালা করে দেওয়া হয়। তবে তাকে গ্রেপ্তার করা যায়নি।’

ক্রেতা রনি মিয়া বলেন, ‘চালগুলো নিয়ে আমার সন্দেহ হলে কিছু চাল খোলায় আগুনে তা দেওয়ার সাথে সাথে পুড়ে প্লাস্টিকের আকার ধারণ করে। এরপর সঙ্গে সঙ্গে পুলিশের কাছে এই চাল নিয়ে হাজির হই। তবে পুলিশ বলেছে এ ধরনের ভেজার চাল আমদানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *