
শাকিল আহমেদ: আবারো হত্যার ঘটনা ঘটেছে রাইখালী উইনিয়নে। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে রাজনৈতিক জের ধরে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে জনসংহতির এক কর্মি ও এক ছাত্রলীগ কর্মি সহ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগর পাড়ায় এ ঘটনা ঘটে।
Thank you for reading this post, don't forget to subscribe!নিহতরা হলেন, জনসংহতি সমিতির সংস্কার গ্রুপের কর্মী মংশেনু মারমা ও তার বন্ধু ছাত্রলীগ কর্মী জাহিদ।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কারিগর পাড়ার একটি দোকানের সামনে বসে গল্প করছিলেন মংশেনু ও জাহিদ। এ সময় মুখোশ পরিহিত দুর্বৃত্তরা তাদের গুলি করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এ হত্যার ঘটনা ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করেছে।
আশরাফ উদ্দিন আরও জানান, এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিজিবি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। তবে এপর্যন্ত এখোনো কাউকে গ্রেপতার করতে পারেনি পুলিশ।

