Wednesday, February 4বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

১৫০ টাকায় বিটিসিএল থেকে বিটিসিএলে যত খুশি মিনিট কল করারও সুযোগ মিলবে গ্রাহকদের

বার্তা প্রতিনিধি: ফোন ব্যাবহারকারীদের জন্য সুখবর নিয়ে এবার সরকারী ভাবে ফোন অপারেটরে নতুন নীতিমালা আসলো। বিটিসিএল টেলিফোনের মাসিক লাইনরেন্ট বাতিল করা হয়েছে। পাশাপাশি ১৫০ টাকায় বিটিসিএল থেকে বিটিসিএলে যত খুশি মিনিট কল করারও সুযোগ মিলবে। তবে বিটিসিএল থেকে অন্য যেকোনো অপারেটরে কথা বলতে মিনিটপ্রতি খরচ হবে ৫২ পয়সা। ১৬ আগস্ট থেকে

Thank you for reading this post, don't forget to subscribe!

এই সিদ্ধান্ত কার্যকর হবে। গতকাল নিজ মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। সারা দেশে বিটিসিএলের নেটওয়ার্ক থাকায় সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিত করে প্রতিষ্ঠানটিকে জনবান্ধব সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সম্ভাব্য সব কিছু করার আশ্বাস দেন তিনি। শহর এবং গ্রামের মধ্যে ডিজিটাল বৈষম্য দূর করতে ইউনিয়ন পর্যায়ে বিদ্যমান ব্রডব্যান্ড নেটওয়ার্ক ফাইভজি উপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন। উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস এবং বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল মাহমুদ।
সূত্র: কালের কন্ঠ

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *