
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন মোট *৪২ জন প্রার্থী*। এর মধ্যে *৩৯ জন ছাত্রী* এবং *৩ জন ছাত্র*। রোববার রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান স্বাক্ষরিত চূড়ান্ত প্রার্থী তালিকা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!আরো জানতে পড়ুন: অর্থ মন্দার কারনে ৫ ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত খরচ ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা
কোন হলে কতজন নির্বাচিত
*রোকেয়া হল:* ৯ জন (১টি পদ শূন্য)
*তাপসী রাবেয়া হল:* ৩ জন
*খালেদা জিয়া হল:* ১০ জন (১টি পদ শূন্য)
*রহমতুন্নেসা হল:* ৯ জন (১টি পদ শূন্য)
*জুলাই-৩৬ হল:* ৭ জন (১টি পদ শূন্য)
*মুন্নুজান হল:* ১ জন
*বিজয়-২৪ হল:* ৩ জন
বিজয়ীদের তালিকা
*খালেদা জিয়া হল:* ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত *শিক্ষার্থী ঐক্য মঞ্চ* প্যানেলের প্রার্থীরাই ১০টি পদে জয়ী হয়েছেন। বিজয়ীদের মধ্যে রয়েছেন— আশরাফি বুলবুল, তাসমী তামান্না মীম, তাহেরা আক্তার, সায়মা জাকিয়া, রোকাইয়া খাতুন, নাফসে মুতমাইন্না, উম্মে হাবিবা আক্তার, জান্নাতুল ফেরদৌস, সুমাইয়া ও উম্মে হানী তামান্না খাতুন। (সহ-বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদটি শূন্য আছে)।
আরো জানতে পড়ুন:ব্যাংকবহির্ভূত ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
*রহমতুন্নেসা হল:* ইসলামী ছাত্রী সংস্থা সমর্থিত *নাসিরা-হাবিবা পরিষদ* এর ৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এর মধ্যে রয়েছেন রেবেকা সুলতানা, সাদিয়া আফরিন, শামসি আরা, খাদিজা খাতুন, লাবনী খাতুন, তাবাসসুম কবীর, আয়েশা তাসনীম, জান্নাতুল ফেরদৌস ও জেসমিন খাতুন। (একটি কার্যনির্বাহী সদস্য পদ শূন্য)।
*রোকেয়া হল:* *সম্মিলিত শিক্ষার্থী পরিষদ* এর সমর্থনে ৯টি পদে প্রার্থীরা জয়ী হয়েছেন। বিজয়ীদের মধ্যে রয়েছেন আয়েশা সিদ্দিকা, আফসানা আক্তার শিফা, তাহমিনা উর্মি, নাজমুন নাহার সুইটি, নাশরিফা তুন নাঈম, রুদবা জাহান, রিফা সানজিদা জেদনী, জে.এন. হুমায়রা ও আসনারা খাতুন। (একটি কার্যনির্বাহী পদ শূন্য)।
*জুলাই-৩৬ হল:* এখানে ৭টি পদে জয়ী হয়েছেন ৬ জন ছাত্রী সংস্থা সমর্থিত *সম্মিলিত শিক্ষার্থী পরিষদ* এবং ১ জন ছাত্রদল সমর্থিত প্রার্থী। তারা হলেন— ফাতেমাতুজ সানিহা, জোবাইদা খাতুন, উম্মে জাহান শ্রাবনী (ছাত্রদল), খাদিজা খাতুন, হাবিবা খাতুন, সাকিয়া জান্নাত ও জান্নাতুল আফরিন। (একটি পদ শূন্য)।
আরো জানতে পড়ুন: জুলাই সনদ রেখে এনসিপির নেতারা কক্সবাজারে উপহাসে ভাসছে সামাজিক মাধ্যম
*তাপসী রাবেয়া হল:* বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন শাহনাজ আরফিন (সম্মিলিত শিক্ষার্থী পরিষদ), মহুয়া মল্লিক জেবা (স্বতন্ত্র) ও মুসলিমা খাতুন (সম্মিলিত শিক্ষার্থী পরিষদ)।
*মুন্নুজান হল:* সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে জয়ী হয়েছেন ফাইরুজ মোকাররমা তূবা (স্বতন্ত্র)।
*বিজয়-২৪ হল:* তিন পদে জয়ী হয়েছেন নাজমুল আকতার আকাশ, মুহাম্মদ রিদোয়ানুল ইসলাম ও শাহেদ হোসেন (সম্মিলিত শিক্ষার্থী জোট)।
প্রধান নির্বাচন কমিশনারের মন্তব্য
রাকসু, হল সংসদ ও সিনেট নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন,
“আমাদের ছাত্রদের একটি হলে তিনজন এবং ছাত্রীদের হলগুলোতে ৩৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। আমি তাদের অগ্রিম অভিনন্দন জানাচ্ছি।”

