
মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ধানমন্ডিতে স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!আরো পড়ুন: মার্কিন এনজিএসও সেবাদাতা স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
আরো পড়ুন: আবারো পরী মণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আত্মসমর্পণ করবেন আজ
উল্লেখ্য, মমতাজ বেগম ২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে সরাসরি নির্বাচিত হয়ে সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন।
আরো পড়ুন: আওয়ামী লীগের বিচার ও সংস্কার ছাড়া দেশে নির্বাচন নয়: এনসিপি
জাতীয় সংসদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে গান গাওয়ায় মমতাজ বেগম বিভিন্ন সময় আলোচনার জন্ম দেন।
বৈষম্ম বীরোধী ছাত্র আনোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলে মমতাজও পালিয়ে থাকেন দীর্ঘদিন।

