Sunday, April 5বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

বিরোধী দলের ওয়ার্কআউট কোনভাবেই কাম্যছিলনা জানিয়েছেন স্বরাষ্টমন্ত্রী

জুলাই গণ অভ্যুস্থানের পর বেএনপির সংখ্যাগরিষ্টতা নিয়ে সরকরা গঠনের পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াক আউট নিয়ে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিরোধী দলের এই অবস্থানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্টমন্ত্রী বলেছেন, ‘এই রাষ্ট্রপতিই ৫ ও ৬ আগস্ট তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং তার কাছেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন। তাদের দু-একজন এই সংসদেও আছেন। তাহলে এখন এই বিরোধিতা কেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

আরো জানতে পড়ুন:বিএনপির মন্ত্রিসভায় স্থান পিল ৪৯ মন্ত্রী-প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ‘সংসদীয় গণতন্ত্রে ওয়াকআউটকে একটি স্বাভাবিক সংস্কৃতি। গণতান্ত্রিক কালচারে ওয়াকআউট নতুন কোনো ঘটনা নয়, তারা এটি করতেই পারেন।

বিরোধীদলিয় নেতা ড. শফিকুর রহমানের বক্তব্যের প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে রাষ্ট্রপতির সঙ্গে তারা ৫ আগস্টের বিকেলে এবং ৬ আগস্ট আলাপ-আলোচনা করেছেন, যাদের উপস্থিতিতে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে–সেই রাষ্ট্রপতিকে আজ কেন অস্বীকার করা হচ্ছে? তাদের দলের (বিরোধী দল) দু-একজন তো এই সংসদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। এই স্ববিরোধিতা কেন, সেটা তাদেরই জিজ্ঞেস করা উচিত।
আরো জানতে পড়ুন:সিইসির বক্তব্যে ভোট দিতে ও জয় পরাজয় মেনে নেওয়ার আহবান

পেচিষ্ট সরকারের বিদায়ের পর এবারের সংসদ কেমন হবে, এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অবশ্যই সংসদ অর্থবহ হবে। এটি হবে জাতীয় সব সমস্যা ও ইস্যুর আলোচনার কেন্দ্রবিন্দু। আমরা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের পথে হাঁটব। ফ্যাসিবাদবিরোধী যে জাতীয় ঐক্য আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে, সেই ঐক্য আমরা ধরে রাখব এবং জাতীয় যে কোনো ইস্যুতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব।

আরো জানতে পড়ুন:এসসিপির ৬ প্রার্থী জয় পেল ২০২৬ এর সংসদ নির্বাচনে

নতুনভাবে নির্বাচিত হয়ে সংসদ অধিবেশনে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ যখন রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার আহ্বান জানান, তখনই জামায়াতে ইসলামীর নেতৃত্বে বিরোধীদলীয় সদস্যরা ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘গণতন্ত্র চাই, ফ্যাসিজম নয়’–এমন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ শুরু করেন। হট্টগোলের একপর্যায়ে তারা সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদ থেকে বের হয়ে অভিযোগ করেন, জুলাই হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রপতি নীরব ছিলেন এবং তিনি ‘ফ্যাসিবাদী সরকারের সহযোগী’ ছিলেন। তাই সংসদে তার ভাষণ দেওয়ার নৈতিক অধিকার নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *