Sunday, April 5বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের দাপন হবে বনানী কবরস্থানে

বার্তা প্রতিনিধি: বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক সফল মন্ত্রী মোহাম্মদ নাসিমের মরদেহ আগামী রোববার রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় তাকে জানিয়েছেন, তারা তার বাবাকে রোববার বনানী কবরস্থানে দাফনের প্রস্তুতি নিচ্ছেন।

এর পরে দুপুর ১টার দিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সামনে সাংবাদিকদের জানান, রোববার সকাল সাড়ে ১০টায় বনানী জামে মসজিদে মোহাম্মদ নাসিমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে লাশ দাফন করা হবে।

এদিকে করোনাভাইরাসের কারণে জনগণের স্বাস্থ্য বিধি ও স্বাস্থ্যসচেতনতার দিকটি বিবেচনায় রেখে তার লাশ সিরাজগঞ্জে নিজ জন্মভূমিতে নেওয়া হবে না বলেও জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *