Thursday, March 5বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

পুলিশের সাথে জুলাই যোদ্ধাদের ধাওয়া পালটা ধাওয়া টিয়ারসেল নিক্ষেপ

আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেওয়া ‘জুলাই যোদ্ধাদের’ সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে ক্ষুদ্ধ জুলাই যোদ্ধারা সংসদ ভবন এলাকা থেকে বের হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ি, বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে ও ধাওয়া দেয়। শুক্রবার বেলা সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আরো পড়ুন: রাকসুর নির্বাচনেও শিবির প্যানের বিশাল জয়

উত্তেজিত জুলাই যোদ্ধারা গাড়ি ভাঙচুর করার সময় পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করে। বর্তমানে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পুলিশকে লাঠিচার্জ করতেও দেখা গেছে।

আরো পড়ুন: চট্টগ্রাম ইপিজেডের অ্যাডামস ক্যাপস কারখানার আগুন ১৭ ঘন্টা পর নিয়ন্ত্রনে

পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করেছেন পুলিশ সদস্যরা। পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার পর আন্দোলনকারীরা পিছু হটলেও দূর থেকে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এদিকে সংসদের দক্ষিণ গেটের সামনে অবস্থিত তাবু সহ মূল সড়কের কয়েকটি স্থানে আগুন দিয়েছে আন্দোলনকারী।

শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। সংসদ ভবন এলাকা এখন পুলিশের নিয়ন্ত্রণে। সংসদ ভবনের সামনের রাস্তা দিয়ে গাড়ি চলাচলে শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চ ও এর আশপাশের এলাকায় তল্লাশি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরো পড়ুন: চাকসু নির্বাচনে ছাত্রশিবির ২৪ পদে জয়ী

এছাড়া খামারবাড়ি সড়কও পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছে। সেসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ বেশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে।

গতকাল রাত থেকে আন্দোলনকারীরা সংসদ ভবনের গেটের বাইরে থাকলেও শুক্রবার সকাল ১০টার দিকে গেট টপকিয়ে তারা ভিতরে ডুকে পড়ে এবং সামনের সারিতে গিয়ে বসে পড়ে। তবে পুলিশের পক্ষ থেকে বারবার তাদের সরিয়ে যেতে বলা হলেও তারা সরেনি। পরে পুলিশ তাদের ধাওয়া করে চত্রভঙ্গ করে। জুলািই যোদ্ধারা বিভিন্ন দাবিতে জুলাই সনদ স্বাক্ষরের মঞ্চে অবস্থান নেয় ‘জুলাই শহীদ পরিবার ও আহত’ ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *