
স্বাধীনতাকামি ফিলিস্থিনের উত্তর গাজা ও লেবাননে ইসরায়েলের সর্বশেষ হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে। আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গতকার মঙ্গলবার (২৯ অক্টোবর) কমপক্ষে ১৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ১৩২ জন মারা গেছে যুদ্ধপীড়িত উত্তর গাজায়। চিকিৎসাকাজে জড়িত বিভিন্ন সূত্র কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরাকে এই তথ্য দিয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!আরো জানতে পড়ুন: ৫০ লাখ টাকা ঘুষ বানিজ্যে আইসিএমএইচ এর পরিচালক চেয়ারে অযোগ্য ডাঃ মুজিবুর রহমান
এদিকে ইসরায়েলি বিমান হামলায় উত্তর গাজার বেইট লাহিয়ায় একটি পাঁচ তলা আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে। এতে শিশুসহ বহু মানুষ নিহত হয়েছেন এবং আরো অনেকে আহত হয়েছেন। হামলা হওয়া ওই আবাসিক ভবনটিতে বাস্তুচ্যুত অনেক পরিবার আশ্রয় নিয়েছিল।
ফিলিস্থিন ছাড়া লেবাননের বেকা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭৯ জন নিহত হয়েছে। গাজা ও লেবাননে মানবিক পরিস্থিতির অবনতি হওয়ায় ইসরাইল এ হামলা চালিয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলীয় সিডন শহরের সারাফান্দ ও হারেত সাইদা এলাকায় ইসরায়েলের হামলায় মারা গেছে ১৫ জন।
আরো জানতে পড়ুন: আগামী নির্বাচনকে সামনে রেখে ছয় শরিক দলকে চিঠি দিলেন বিএনপি
এদিকে ইসরায়েল ও তাদের অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএর কার্যক্রম তিন মাসের মধ্যে নিষিদ্ধ করে পার্লামেন্টে বিল পাস করেছে ইহুদি দেশটি। এতে গাজায় ত্রাণ সরবরাহ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
ইসরায়েলী হামলায় বহু মৃতের সংখ্যা এবং এখনও উত্তর গাজায় বসবাসকারীদের ক্রমবর্ধমান দুর্দশা সত্ত্বেও কাতারে পুনরায় শুরু হওয়া যুদ্ধবিরতি আলোচনা একটি অগ্রগতি পাবে না বলে ধারণা করা হচ্ছে। আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ গাজার দেইর এল-বালাহ থেকে প্রতিবেদনে করেছেন। তিনি বেইত লাহিয়ায় হামলার বেদনাদায়ক দৃশ্য বর্ণনা করেছেন।
আরো জানতে পড়ুন: যে সকল কারনে ছাত্রলীগ নিষিদ্ধ হলো
এদিকে উত্তর গাজার প্রধান চিকিৎসা কেন্দ্র কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া বলেছেন, ‘হামলার পর ১৫০ জনেরও বেশি নিহত ও আহত হয়েছে।
তবে তিনি সতর্ক করেছেন, আহতদের মধ্যে অনেকে চিকিৎসার সরঞ্জামের অভাবে মারা যেতে পারে।ইসরায়েলি বাহিনী গত সপ্তাহে হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসা কর্মীকে আটক করেছে, মাত্র তিনজন চিকিৎসককে রেখে গেছে। তবে গাজায় যুদ্ধ বন্ধের কোন সুরাহা এখনো করতে পারেনি জাতিসংজ্ঘ। মানবতা লংঙন করে ইসরাইল ফিলিস্থিনে হামলা অব্যাহত রেখেছে।

