Sunday, February 15বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

এসসিপির ৬ প্রার্থী জয় পেল ২০২৬ এর সংসদ নির্বাচনে

জুলাই আন্দোলন পরবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ৬ প্রার্থী বিজয়ী হওয়ার কথা নিশ্চিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) রাত ১১টার পর থেকে দলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেয়া ছয়টি পৃথক পোস্টে ছয়জন প্রার্থীকে অভিনন্দন জানানো হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রার্থীরা হলেন— দলের আহ্বায়ক ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম, দলের সদস্যসচিব রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক নোয়াখালী-৬ আসনের প্রার্থী হান্নান মাসউদ, যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী আতিকুর রহমান মোজাহিদ এবং যুগ্ম সদস্যসচিব নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী আব্দুল্লাহ আল আমিন।
আরও পড়ুন:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পথে বিএনপি

এদিকে, ভোটগ্রহণ সুষ্ঠু হলেও নির্বাচনের ফল ‘টেম্পারিং’ এর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল রাত ২টা ২০ মিনিটে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘বিভিন্ন আসনে ফল টেম্পারিংয়ের চেষ্টা চলছে। কিছু আসনে বিএনপির প্রার্থীরা হেরে যাচ্ছিলেন এবং কয়েকটি আসনে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা জয়ের দিকে ছিলেন। তখন থেকেই ফলাফল নিয়ে অসংলগ্নতা দেখা দিতে শুরু করে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *