
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
Thank you for reading this post, don't forget to subscribe!আরো জানতে পড়ুন: মাহমুদুল হাসান হলেন ঢাকা দক্ষিণ সিটির নতুন প্রশাসক
রবিবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর গ্রিন রোডে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ঢাকা-১০ আসনে ভোটার স্থানান্তরের আবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আরো জানতে পড়ুন: ২৩৭ আসনে বিএনপির প্রার্থী চুড়ান্ত
আসিফ মাহমুদ বলেন, “ঢাকা থেকে নির্বাচনে অংশ নেওয়া এখন প্রায় নিশ্চিত। তাই নিজের ভোটও ঢাকায় স্থানান্তর করছি, যেন ভোট অপচয় না হয়। যদিও আগেই ভোটার ছিলাম, কিন্তু কখনও ভোট দিতে পারিনি। ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে ভোট দিতে পারিনি। এবার অন্তত নিজের ভোটটি দিতে পারব, এটা নিশ্চিত করতে চেয়েছি।
আরো জানতে পড়ুন: ঢাকার আলোচিত প্রার্থী ও নারী আসন পেলেন ১০টি
তিনি আরও বলেন, কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি; তবে ঢাকাতেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
নির্বাচন পরিকল্পনা প্রসঙ্গে আসিফ মাহমুদ জানান, “এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা আছে। পরে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কে আসন ফাঁকা রাখলো বা না রাখলো সেটা আমার বিষয় নয়। ব্যক্তিগতভাবে আমি এককভাবেই নির্বাচন করব।

