
আজও কোটা বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় রণক্ষেত্রে পরিনত হয়। আন্দোলনকারী ছাত্রদের সাথে পুলিশের দপায় দপায় সংঘর্ষ হয়। পুলিশ একজন ছাত্রকে আটক করে। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাজলা ও শনির আখরায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দপায় দপায় সংঘর্ষ হয়। পুলিশ ছাত্রদের চত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে সাথে কাদানী গ্যাসও। আন্দোলনকারী ছাত্রদের ইট পাটকেলের আঘাতে ৩ জন পুলিশ গুরুতর আহত হয়। সন্ধ্যায় হানিফ ফ্লাইওভার টোল প্লাজায় আন্দোলনরত ছাত্ররা আগুন ধরিয়ে দেয় ও রাস্তায় অগ্নিসংযোগ করে।
এছাড়া চট্টগ্রামে একজন ছাত্রকে পায়ের রগ কেটে ছাদ থেকে পেলে দেয়া হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে পুলিশের উর্ধ্বতনদের হস্থক্ষেপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হল ত্যাগে বাধ্য হয়।
এছাড়া আজ সন্ধ্যা ৭.৩০ মিনিটে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ রেডিও ও টেলিভিশনে ভাষন দেন। ভাষনে তিনি বলেন আদালতের রায় পর্যন্ত ছাত্রদের ধৈয্য ধরার আহবান জানান। তিনি বলেন কোটা আন্দোলনে শুরু থেকে সরকার ধৈয্যের পরিচয় দিয়েছে। তিনি ছাত্র ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান। তিনি আরো বলেন কিছু মানুষ ছাত্রদের এই আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে চায়। তিনি আওয়ামী লিগের সব নেতা কর্মীকে সজাগ থাকার আহবান জানান।
মাননীয় প্রধানমন্ত্রী বলেন আন্দোলনরত ছাত্রদের সাথে সন্ত্রাসীদের কোন সম্পর্ক নেই।
এদিকে কোটা সংস্কারকরাী আন্দোলনরত ছাত্ররা আগামীকাল ১৮/০৭/২০২৪ইং কমপ্লিট শাটডাউনের ঘোষনা দেয়। শুধু এম্বুলেন্স ও জরুরী যানবাহন চলাচল করতে পারবে।

