Friday, May 8বাংলারবার্তা ২১-banglarbarta21
Shadow

আজকের শিরোনাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পথে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পথে বিএনপি

অনলাইন নিউজ, জাতীয়
জুলাই আন্দোলরে পর প্রথমবারের মত ২০২৬ সালের বহুল প্রতিক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরিবর্তনের হাওয়া স্পষ্ট হয়ে উঠেছে। দীর্ঘ ১৭ বছর পর দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে বিএনপি সারা দেশের বিভিন্ন আসনে চমকপ্রদ ফলাফল অর্জন করছে। বিএনপি ২১৩ আসনে জয়ী হয়েছে এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী 6৮ টি আসেনে জয় পেয়েছে আর এনসিপি 6টি আসনে জয় পেয়েছে অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি আর সতন্ত্র প্রার্থী ১১ টি আসন পেয়েছে। আরো জানতে ক্লিক করুন: সিইসির বক্তব্যে ভোট দিতে ও জয় পরাজয় মেনে নেওয়ার আহবান বিএনপি বিজয়ী প্রার্থিদের তালিকা বগুড়া-৬ ৩ ঢাকা- 17 আসনে তারেক রহমান বিজয়ী (বেসরকারি) ঢাকা-৮ মির্জা আব্বাস বিজয়ী (বেসরকারি) ঠাকুরগাঁও-১ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী (বেসরকারি) লক্ষ্মীপুর-৩ মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বিজয়ী (বেসরকারি) নেত্রকোণা-৪ লুৎফুজ্জামান বাবর বিজয়ী (বেসরকারি) সিলেট-২ মোছা...
সিইসির বক্তব্যে ভোট দিতে ও জয় পরাজয় মেনে নেওয়ার আহবান

সিইসির বক্তব্যে ভোট দিতে ও জয় পরাজয় মেনে নেওয়ার আহবান

অনলাইন নিউজ, জাতীয়
অবাধ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে যেকোনো সংঘাত এড়িয়ে জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। জুলাই আন্দোলরে পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন সিইসি। ভাষণটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও কমিশনের প্রত্যাশার কথা তুলে ধরে বলেন, ভোটদান কেবল নাগরিক অধিকার নয়, এটি একটি দায়িত্ব। অন্তবর্তীকালিন প্রধান নির্বাচন কমিশনার আশা প্রকাশ করেন, দেশের ভোটাররা সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি স্বাভাবিক অংশ।’ এ বিষয়টি মাথায় রেখে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ...
কবি নজরুলের সমাধির পাশে চিরনিদ্রায় ওসমান হাদি

কবি নজরুলের সমাধির পাশে চিরনিদ্রায় ওসমান হাদি

দেশ বিদেশ ভ্রমন
জুলাই আন্দোলনের নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। আরো পড়তে ক্লিক করুন: শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চতুর্থ তলায় বি ব্লকে আগুন নিয়ন্ত্রনে ৭টি ইউনিট আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে তার দাফন সম্পন্ন হয়। সমাধিস্থলে ৪টার দিকে দাফন শেষে সংক্ষিপ্ত স্মৃতিচারণের পর মোনাজাতে অংশ নেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। দাপনের আগে, বেলা ৩টার দিকে হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে পৌঁছায়। শনিবার দুপুর আড়াইটার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। আরো পড়তে ক্লিক করুন: আগামী ...
শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চতুর্থ তলায় বি ব্লকে আগুন নিয়ন্ত্রনে ৭টি ইউনিট

শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চতুর্থ তলায় বি ব্লকে আগুন নিয়ন্ত্রনে ৭টি ইউনিট

অনলাইন নিউজ, জাতীয়
কড়াইল বস্তির পর এবার রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) একটি ভবনে আগুন লেগেছে। একদিনের ব্যবধানে বুধবার বেলা সোয়া ১১টার দিকে আগুন লাগে। শাহবাগে অবস্থিত বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। হাসপাতালে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আগুন লাগার নিয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, হাসপাতালের এ ব্লকের চতুর্থ তলায় আগুন লেগেছে। এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, হাসপাতালে আগুনের খবর তারা পেয়েছে বুধবার বেলা ১১টা ১৪ মিনিটে। তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সেখানে গিয়ে ১১টা ৩২ মিনিটে আগুন ...